Wednesday, 5 June 2013

এই ঈদে এই পুজায় কি লিখছেন


বিপুল দাস

গল্পকার, উপন্যাসিক

জন্ম : ১৯৫০, থাকেন শিলিগুড়িতে।

গল্পগ্রন্থ: শঙ্খপুরীর রাজকন্যা
উপন্যাস : লালবল। 
-------------------------------
পুজো উপলক্ষে প্রচুর শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়। সে কারণেই ভীষণ লেখার চাপে আছি। বাণিজ্যিক এবং লিটল্‌ ম্যাগাজিন -- দুটোতেই লিখতে হয়। বাণিজ্যিক পত্রিকার উপন্যাস লিখেছি উত্তর বাংলার বন্ধ হয়ে যাওয়া চা-বাগানের সমস্যা নিয়ে। এর পেছনে অসাধু মালিক এবং ইউনিয়নের নেতাদের আঁতাত কী ভাবে কাজ করে, সেগুলো নিয়ে লিখেছি। সঙ্গীত নিয়ে একটা ছোট উপন্যাস লিখেছি 'আলাপপর্ব' নামে একটা লিটল ম্যাগে। এছাড়া দশ বারোটা ছোটগল্প লিখেছি। আমার বেশির ভাগ লেখাতেই উত্তরবাংলার জনজাতি, তাদের মিশ্র সংস্কৃতি, তাদের কৌম সমাজ, পূজাপার্বণ, লোকগাথা --এসব আসে। তাছাড়া, সমস্ত প্রতিকূল পরিস্থিতিতেও প্রাণের টঁইকে থাকার লড়াই-এর কথা ঘুরে ঘুরে আসে। এবারের ছোট গল্পগুলোতেও এসেছে। তবে, চরিত্র, গল্প বলার আঙ্গিক, পটভূমি -- এসব তো পাল্টাতেই হয়।

No comments:

Post a Comment

comments

comments