Showing posts with label স্বপ্নময় চক্রবর্তী. Show all posts
Showing posts with label স্বপ্নময় চক্রবর্তী. Show all posts

Tuesday, 11 June 2013

স্বপ্নময় চক্রবর্তীর হলুদ গোলাপ শেষের দিকে

কোলকাতা থেকে ঝাড়গ্রাম যাচ্ছে অনিকেত। স্টিল এক্সপ্রেসে হঠাট দেখা হয়ে গেল সোমনাথের সঙ্গে। সে রূপান্তরকামী মানে ট্রান্সসেক্সুয়াল। যাত্রাপথে হিজড়েদের সম্পর্কে অনেক রকম তথ্য দিল অনিকেতকে। খোলামেলাভাবে জানাল, তার ব্যক্তিগত জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখের তুবড়ি।
স্বপ্নময় চক্রবর্তীর নতুন উপন্যাস হলুদ গোলাপ শেষ হচ্ছে ওচিরেই। এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে রোববার পত্রিকায়। পাঠকদের বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে।

উপন্যাসটি শেষ হলে স্বপ্নময় ফেসবুকে লিখেছেন--হলদে গোলাপ উপন্যাস টা শেষের দিকে। এতদিন ধরে এতজন চরিত্র আমার সঙ্গে ছিল,ওদের ছেড়ে দিতে হবে,ছুটি দিতে হবে।আমি কিন্তু একা হয়ে পড়ছি।

তাঁর একজন অনুরাগী পাঠক Debabrata Acharjee  লিখেছেন বেপারটা তেমন সুখকর নয় লেখক হিসেবে আপনার জন্য কিন্তু আমাদের মতো পাঠকদের জন্য সুখবর। চরিত্রগুলো আমাদের মাঝেই বেঁচে থাকবে। সেই কবে আপনার লিখা একটা ছোট গল্পে পড়েছিলাম গরু গাড়ী করে প্রযুক্তি যাচ্ছে গ্রামে। এখনো প্রায়ই মনে পড়ে সেই চিত্রকল্পটি।


আরেকজন পাঠক  Ria Dasgupta নিয়মিত পড়ি আমি , অন্যরকম লেখা, প্রতি রবিবার অপেক্ষা করে থাকি 
হলদে গোলাপের জন্য। একা হবেন কেন আবার নতুন কোন সৃষ্টিতে মেতে উঠুন দাদা ।

এর মধ্যে পূজা লেখাপত্তর চলছে। কিন্তু কী লিখছেন সেটা আপাতত জানালেন না। তিনি হলুদ গোলাপের মগ্ন
আছেন। 

comments

comments