Wednesday, 5 June 2013

লেখক অমর মিত্র এই পূজায় কি লিখছেন

অমর মিত্র

Amar Mitra
গল্পকার উপন্যাসিক
কোলকাতা।

গ্রন্থ : ধনপতির চর। অশ্বচরিত।
পুরস্কার : একাডেমী। 
----------------------------------------------------------------------------------------------------
এই পূজায় তিনি লিখছেন  ২টি উপন্যাস ও তিনটি বড় গল্প, গল্প কয়েকটি 
লিখছেন। কিন্তু বিস্তারিত
জানালেন না। কারণ পুজোর লেখার কথা জানাতে বারন করে পত্রিকা গোষ্টী।
তবে তিনি ফেসবুকে ১ জুন একটা স্টাটাসে জানাচ্ছেন--
আমি একট উপন্যাস দীর্ঘদিন ধরে লিখেছি। নাম দশমী দিবসে। এই উপন্যাসের কাল দেশভাগের বছর দশের পর 
থেকে এই সন্ত্রাস কবলিত সময়। কিন্তু এর ভিতরে অনেকটা অংশ জুড়ে আছেন মাইকেল মধুসূদন দত্ত, রেবেকা, 
হেনরিয়েটা, মা জাহ্নবী, রাজনারায়ণ দত্ত আর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ নদ। সময় থেকে সময়ান্তরে যাত্রা করেছে 
মানুষ। মেঘনাদের মৃত্যু ও রাবনরাজার হাহাকার, মধুসূদনেরই ব্যক্তি জীবনের ছায়ায় ঢাকা যেন। আমি বিশ্বাস করি 
কল্পনাই উপন্যাসকে দিতে পারে মহাব্রহ্মান্ডের বিস্তার। 

সময় থেকে সময়ান্তরে যাত্রা, নানাযুগ এক যুগে এসে মেশা, এ যেন আমি দেখতে পাই। আমি নিজে যেন 
দেখেছিলাম সাগরদাঁড়ির কপোতাক্ষ তীরে মধু তাঁবু ফেলে বসে আছে মা জাহ্নবীর সঙ্গে দেখা করবে , সে খ্রিস্টান,
ত্যজ্য পুত্র। সে যাবে কালাপানির ওপারে। যে ঘাটে অপেক্ষা করেছিল মধু, যে ঘাট দিয়ে চলে গিয়েছিল অনন্ত জীবন 
সমুদ্রে, সেই ঘাট বিদায় ঘাট। আর আসেনি মধু। দেশভাগের পর সমগ্র দেশটি হয়ে যায় বিদায় ঘাট। আর দেশের 
সমস্তদিন যেন হয়ে ওঠে দশমী দিবস। উপন্যাস প্রকাশের পথে।

No comments:

Post a Comment

comments

comments